বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল, নতুন দাম ২০৪ টাকা রোগী সেজে কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযানে গিয়ে অনিয়ম পেলেন দুদক কর্মকর্তারা রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্ব গ্রহন  কাজিপুরে  পদোন্নতি জনিত  বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান  কে  ক্যাবের বিদায় সংবর্ধনা  শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ

রাজশাহী প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারী। এসময় ঘটনার সাল থেকে ৫০০ পিস ভারতীয় টেপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বুধবার দুপুরে ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তার ভেতর তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর