শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৪, বিপুল মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
-প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অভিযোগে ৪৩টি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগ থেকে ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। এরপর তেজগাঁও বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৬১টি ইয়াবা ও ২ দশমিক ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া নয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর