জাপানীদের জন্য ভিসা ফি বর্তমানের তুলনায় প্রায় সাত গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। আগামী সোমবার বা তারপরে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে এই নতুন ফি কার্যকর হবে। স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
এর আগে গত জুলাইয়ে বিদেশী নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানোর পর চীন এই সিদ্ধান্ত নিল। ফলে সিঙ্গেল-এন্ট্রি (একবার প্রবেশের) ভিসার ফি ২,২৫০ ইয়েন থেকে বেড়ে ১৬,৭৫০ ইয়েন এবং ডাবল-এন্ট্রি (দুবার প্রবেশের) ভিসার ফি ৩,৭৫০ ইয়েন থেকে বেড়ে ২৫,১০০-তে বাড়ানো হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে জানান, পারস্পরিক সুবিধার নীতির (রেসিপ্রোসিটি) ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে চীনা সরকার জাপানি নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসা মুক্ত সুবিধা পুনরায় চালু করেছিল। এর আওতায় পর্যটকরা ভিসা ছাড়াই দেশটিতে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন।
সূত্র: দ্য জাপান টাইমস।