শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯ সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৯ আসামি গ্রেফতার চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাপানি দর্শনার্থীদের ভিসা ফি সাতগুণ বাড়াচ্ছে বেইজিং

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জাপানীদের জন্য ভিসা ফি বর্তমানের তুলনায় প্রায় সাত গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। আগামী সোমবার বা তারপরে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে এই নতুন ফি কার্যকর হবে। স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে বিদেশী নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানোর পর চীন এই সিদ্ধান্ত নিল। ফলে সিঙ্গেল-এন্ট্রি (একবার প্রবেশের) ভিসার ফি ২,২৫০ ইয়েন থেকে বেড়ে ১৬,৭৫০ ইয়েন এবং ডাবল-এন্ট্রি (দুবার প্রবেশের) ভিসার ফি ৩,৭৫০ ইয়েন থেকে বেড়ে ২৫,১০০-তে বাড়ানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে জানান, পারস্পরিক সুবিধার নীতির (রেসিপ্রোসিটি) ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে চীনা সরকার জাপানি নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসা মুক্ত সুবিধা পুনরায় চালু করেছিল। এর আওতায় পর্যটকরা ভিসা ছাড়াই দেশটিতে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন।

সূত্র: দ্য জাপান টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর