শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা

ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বেড়েই চলেছে বজ্রপাতের প্রবণতা। প্রাণহানি কমাতে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বৃহস্পতিবার দুপুরে নাটোরে তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। গত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। ২০১৬ সালে সরকার এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। মুক্ত মাঠে কাজ করা কৃষক শ্রেণিই বজ্রপাতের প্রধান শিকার হন।
এমন পরিস্থিতিতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে উদ্যোগ নিয়েছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রাতাল বাজার-কুমগ্রাম সংযোগ সড়কের দু’পাশে ২০০টি তালের চারা রোপণ করা হয়। চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য একটি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, জোনাল ম্যানেজার মুরাদ হোসেন, সেলস সার্কেল অফিসার কার্তিক সরকার রায়, ফিল্ড ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, এসডিও নূর আলম, ব্যবসায়ী বাবলু মিয়া মেহেদী হাসান সবুজ

বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পরিবেশ সুরক্ষায় দেশের অন্যান্য অঞ্চলে তালের চারা রোপণের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর