বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫২ ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যানচালককে বলাৎকার ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পক্ষ হতে ড. এম এ মুহিতের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকারের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার-এর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেক কাটার পূর্বে নেতাকর্মীরা মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার বলেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে তাঁর কার্যকর ভূমিকা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম আরও বেগবান হবে-এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান আবিদ, সহ-সভাপতি মায়শা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির, স্বপন মিয়া ও হাবিবুর রহমান সোহেল এবং গনেশ রায়, দপ্তর সম্পাদক মো: মেহেদী বিন হাসান, প্রচার সম্পাদক সজীব চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইমন পারভেজ ও মো: কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়সহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর