বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫২ ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যানচালককে বলাৎকার ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ছিল ১০৫ সুইচ গিয়ার,গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর শাহআলী এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৫টি সুইচ গিয়ার চাকুসহ মো. রেজাউল করিম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারের পর তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (০৬ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গোয়েন্দা মিরপুর বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গতকাল সোমবার (৫ অক্টোবর) ডিএমপির শাহআলী থানাধীন শাহআলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি গোপনে সুইচ গিয়ার চাকু উঠতি কিশোর ও ছিনতাইকারীদের কাছে বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে গোয়েন্দা মিরপুর বিভাগের বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে বিভিন্ন রং ও সাইজের মোট ১০৫টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে জিজ্ঞাসাবাদে রেজাউল করিম স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এসব চাকু বিক্রি করে আসছিল। এ ঘটনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিমকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এ ধরনের ধারালো অস্ত্রের সরবরাহ বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর