বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যানচালককে বলাৎকার ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনসহ কমিটির সকল কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ দিয়েছে আদালত সিরাজগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবনে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু আজ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে চিনিমুক্ত পানীয়ের ২১ গ্রাম পর্যন্ত চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগ দেওয়া ২৫ জন সিনিয়র অফিসারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে এ বিশেষ ক্লাস শুরু হয়। ৯০ মিনিটের এ সেশন শেষ হয় দুপুর ১টায়।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গ্রামীণ অর্থনীতি সচল রাখা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি আনসার ও ভিডিপির সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ ক্লাসে গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে সময়মতো ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে ব্যাংকিং সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।

ক্লাসের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান। এ সময় তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর