বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫২ ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যানচালককে বলাৎকার ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সিরাজগঞ্জের কাজিপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মেঘাই যমুনা ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে   বক্তব্য রাখেন  উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  মোঃ শরিফুল ইসলাম।
 উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ দিদারুল আহসান, উপজেলা  মৎস্যজীবী সমিতির   সভাপতি   মোঃ শফিকুল  ইসলাম মিন্টু, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত  নৌ-পুলিশের  প্রতিনিধি, উপজেলা মৎস্য   দপ্তরের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ স্থানীয়  প্রতিনিধি, জেলে  ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলে, মাছ ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি বন্ধ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতামূলক প্রচার, লিফলেট বিতরণ ও বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।উল্লেখ  যে, আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা দুঃস্থ ও প্রকৃত নিবন্ধিত জেলেদের অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর