মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতের দিকে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে উদ্ধারকারী দল মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।