বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ
গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৬ সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

অনলাইন ডেস্ক: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি এর কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এর আগে, তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন টের পাওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন।

এদিকে উত্তরাখণ্ডের ঘটনার আগেই একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর