বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

অনলাইন ডেস্ক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
- স্মৃতি মান্ধানা। সংগৃহীত ছবি

ভারতের নারী ক্রিকেট দলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে সব সংস্করণে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার সকালে প্রায় এক দশকের নেতৃত্বের ইতি টানার সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী হারমানপ্রিত। একই দিন রাতে ৩০ বছর বয়সী মান্ধানার হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার ঘোষণা আসে।

হারমানপ্রিতের নেতৃত্বে দীর্ঘ সময় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মান্ধানা। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। টি-টোয়েন্টিতে ১৮টি এবং ওয়ানডেতে চারটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ব্যাট হাতেও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত মান্ধানা। গত সেপ্টেম্বরে মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নারী ক্রিকেটে ১৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে এই তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি।

নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার প্রথম দায়িত্ব হবে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। আগামী ১৬ অক্টোবর রায়পুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর