সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে কঠিন চাপে সরকার শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ চুল পড়া রোধের ঘরোয়া উপায় মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের ভরি কত? যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী গজারিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ছিনতাইকারীদের কবলে পড়া অচেতন ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাভারে স্টার টেকের নতুন শাখা, অফিসিয়াল টেক পণ্য এখন আরও কাছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫



দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এখন সাভারবাসীর আরও কাছাকাছি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্টার টেকের সাভার ব্রাঞ্চ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার টেকের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমীরা। নতুন এই শাখা চালুর মাধ্যমে সাভার ও আশপাশের এলাকার ক্রেতারা এখন পাবেন স্টার টেকের বিশ্বস্ত সার্ভিস, অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত পণ্য এবং আধুনিক প্রযুক্তির সেরা সমাধান।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্টার টেকের কর্মকর্তারা জানান, আমরা সবসময় চেষ্টা করি দেশের প্রতিটি প্রযুক্তিপ্রেমীর কাছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সার্ভিস পৌঁছে দিতে। সাভার শাখা সেই ধারাবাহিকতার অংশ।

নতুন আউটলেটে থাকছে, প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং পিসি কম্পোনেন্টস ও গ্যাজেটস, অফিসিয়াল ওয়ারেন্টিসহ আসল পণ্য, এক্সপার্ট টেক সাপোর্ট ও পরামর্শসেবা, আকর্ষণীয় উদ্বোধনী অফার ও গিফট ভাউচার। নতুন আউটলেটটি অবস্থিত দোকান নং ১৭০-১৭১, ৩য় তলা, সাভার নিউ মার্কেট, সাভার, ঢাকা।

উদ্ধোধেনের প্রথম দিনটি ছিল রঙিন আয়োজন ও প্রযুক্তিপ্রেমীদের উচ্ছ্বাসে ভরা। ক্রেতারা নতুন আউটলেটে এসে সর্বাধুনিক প্রযুক্তিপণ্য হাতে নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, স্টার টেক বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের আউটলেট সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত টেক পণ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিক্রেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর