বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭ কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাহজালাল বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ চুরি,আসামি গ্রেফতার ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৫ বেলকুচিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আব্দুল ওয়াদুদ তুহিন নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৪১৮টি পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। পূজামণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা, গোয়েন্দা নজরদারি, ডগ স্কোয়াড এবং মোটরসাইকেল ও পিকআপ টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর উত্তরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে উত্তরা মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

তিনি বলেন, ‌‘ধর্ম যার যার, উৎসব সবার’- এই লক্ষ্য সামনে রেখে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে এসআরবি-১-এর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এসআরবির এই কর্মকর্তা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় প্রথম স্তরে এসআরবি-১ ও পূজা উদযাপন কমিটির নজরদারিতে স্বেচ্ছাসেবক এবং সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে এসআরবি ডগ স্কোয়াড দায়িত্ব পালন করছে। তৃতীয় স্তরে মোটরসাইকেল ও পিকআপের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূজাকালীন নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় বাড়াতে গত ১২ অক্টোবর এসআরবি-১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে জানিয়ে অধিনায়ক বলেন, কোনো উগ্রবাদী, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল যেন নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য এসআরবি-১ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান আরও বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব।

পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে এসআরবি-১ এর অধিনায়ক বলেন, কোথাও সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর