সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু: চিরকুটে নাম, মানববন্ধনে বিচার দাবি ঢাকার ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ আদাবরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেফতার পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ পৈতৃক সম্পত্তি নিয়ে বেলকুচিতে সংঘর্ষ, হামলার অভিযোগ ভোলায় ইঞ্জিন বিকল বোট থেকে ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সিসিক প্রশাসককে উন্নয়নের যে ‘মন্ত্র’ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কা, যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়

অনলাইন ডেস্ক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

দোহায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা উত্তেজনা থাকলেও মাঠের লড়াই ছিল একেবারেই একপেশে। ব্যাটে-বলে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে পাকিস্তান শাহিনস ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে উঠেছে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে।

ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ওপেনার মাআজ সদাকাত নিজের ছন্দে খেলতে থাকেন শুরু থেকেই। প্রথম সাত ওভারেই স্কোরবোর্ড ওঠে ৭৭/১। ৫৫ রানের ওপেনিং জুটিতে সদাকাতের ব্যাটে আসে টানা বাউন্ডারি, আত্মবিশ্বাসী পুল-ড্রাইভ, আর টানা দ্বিতীয় অর্ধশতক।

নাইম ১৪ রান করে ফিরলেও গতি কমেনি। ইয়াসির খান ১১ রানে আউট হলেও জয়ের পথ আরও সুস্পষ্ট হয় সদাকাতের ৭৯* (৪৭ বলে, ৭ চার, ৪ ছক্কা) ইনিংসে। সঙ্গে ফাইক ১৬*; ১৪ ওভারেই ম্যাচ শেষ করে ফেলে পাকিস্তান।

এর আগে ভারতের ব্যাটিং শুরু থেকেই বিপর্যয়ের দিকে এগোতে থাকে। ৩০ রানে অর্য়া বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। সূর্যবংশী, নামন ধীর—দুজনের ৫৪ রানের জুটি একটু প্রতিরোধ গড়লেও সেটাই ছিল শেষ। নামন ৩৫ ও সূর্যবংশী ৪৫ করে ফিরতেই মিডল অর্ডার ভেঙে পড়ে। মাত্র ১২ রানের মধ্যে পড়ে ৫ উইকেট।

বোলিংয়ে শাহিদ আজিজ ৩/২৪ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সদাকাত, সাদ মসুদ নেন দুটি করে উইকেট। বাকি তিন বোলারও একটি করে উইকেট তুললে ভারত থামে ১৯ ওভারে ১৩৬ রানে।

গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহিনস। তাদের পরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর