বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

‎সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর মন্ডলপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারকে হেনস্তা ও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি ওই মিথ্যা মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

‎​জানা যায়, ভুক্তভোগী আলী হোসেন সেখ প্রায় ১৩ বছর আগে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর মৌজার আরএস ২৯৮০ নম্বর দাগ, খতিয়ান নং ৮৫৬, জেএল নং ১০৯ এর ০.২৫৫৮৩ একর ভূমি তিনি ক্রয় করে ঘর নির্মাণ করেন। পরবর্তীতে নিয়মতান্ত্রিক উপায়ে খাজনা-খারিজ সম্পন্ন করে ভোগদখল করে আসছেন।
‎
‎​স্থানীয়রা জানান, এই জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও প্রতিপক্ষপক্ষীয়রা বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। সম্প্রতি ওই জমিতে তিনি বেড়া দিতে গেলে তার চাচাতো ভাই মাসুম আলী বাধা প্রদান করেন। এর কিছুদিন পর তার স্ত্রী মোছাঃ হাওয়া খাতুন সেখানে সাংসারিক কাজ করতে গেলে বর্তমান মামলার বাদী মোছাঃ শেফালি বেগম রূপাসহ ৫/৬ জন মিলে তাকে এলোপাথারী মারপিট করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে নির্মাণাধীন বেড়া ভাঙচুর করেন।
‎
‎ উক্ত হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে আলী হোসেন সেখ এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৬২৫) করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে একটি মামলা (এম আর মামলা নং- ৭১০/খ) দায়ের করেন।
‎​ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, আদালতে মামলা করায় এবং তাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক জবরদস্তি করে দখল করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন প্রতিপক্ষরা। সমাজে আলী হোসেন সেখ ও তার পরিবারকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে শেফালি বেগম রূপা বাদী হয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন।
‎​
‎ ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, অভিযুক্ত রূপার পরিবার প্রভাবশালী হওয়ায় এবং অতীতে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটিতে তাদের নাম থাকায় তারা এলাকায় বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে দমনপীড়ন ও হয়রানি করে আসছে।
‎​বর্তমানে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে চরম নিরাপত্তাহীনতা ও মানসিকভাবে বিপর্যস্ত দিন কাটাচ্ছেন ভুক্তভোগী আলী হোসেন সেখ ও তার পরিবার। তারা সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই মিথ্যা মামলার সুষ্ঠু, সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর