বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

খোকসায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল কাদের (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল কাদের গণেশপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি ২ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

খোকসা থানা পুলিশ অফিসার মু. জাহেদুর রহমান ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে চিহ্নিত এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর