বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার কাতারে দায়িত্ব পালনে গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য বাংলাদেশ-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা; নয়ছয়ের অভিযোগ সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার তাড়াশে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ, আজান-নামাজ বন্ধ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশ-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে ইতালির ন্যাশনাল আর্মামেন্টস ডিরেক্টরেটের (এনএডি) পরিচালক মেজর জেনারেল লুইজি কাসালি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সক্ষমতা উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ নিয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পথ তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর