বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের

রংপুর প্রতিনিধি : / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

কয়েকদিন ধরে দিনাজপুরের হাকিমপুরে লোকালয়ে ঘুরছিল একটি মুখপোড়া হনুমান। কখনো উপজেলা পরিষদ চত্বরের গাছে, আবার কখনও বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল হনুমানটি।

বুধবার হনুমানটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করা হয়েছে। একে দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।

জানা গেছে, রবিবার উপজেলা চত্বরে দলছুট মুখপোড়া হুনুমানটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখতে ভিড় করেন। একপর্যায়ে প্রাণীটি কৃষি অফিসের সিঁড়ির নিচে অবস্থান নেয়। উৎসুক লোকজন ভিড় করায় অফিসের দাফতরিক কাজে বিঘ্ন ঘটছিল। বিষয়টি চরকাই বন বিভাগকে জানানো হলেও সাড়া মেলেনি। বুধবার প্রাণিসম্পদ অফিসের কর্মচারীরা হনুমানটি উদ্ধার করে খাঁচায় বন্দি করেন। পরে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পাঠানো হয়।

চার বছর বয়সী নাতনিকে কোলে নিয়ে প্রাণিসম্পদ দফতরে আসা মোমেনা বেগম বলেন, লোকমুখে হনুমান উদ্ধারের খবর জানতে পেরে নাতনি দেখার বায়না ধরেছে। তাকে নিয়ে এসেছি। হনুমান দেখে সে উচ্ছ্বসিত। আমি নিজেও ২০ বছর আগে চিড়িয়াখানায় হনুমান দেখেছি। অনেক দিন পর আবার দেখে ভালোই লাগছে।

শিশু নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মালিহা জান্নাত জানায়, সে হনুমানকে দুটি কলা খেতে দিয়েছে, কিন্তু খায়নি। মনে হয় ভয় পেয়েছে।

প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন মোনতাসির মামুন জানান, এখানে আশপাশে কোনো বনজঙ্গল নেই। ধারণা করা হচ্ছে, হনুমানটি ভারত থেকে এসেছে। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, সুস্থ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর