বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ভারতের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের পথ খুলছে কাতার সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানদের বড় পরাজয়, স্বীকার করলেন ভ্যান্স খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হামের টিকা অনিয়ম : তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার ফ্রান্সের তিন ব্লাড ব্যাংকের হিমাগারে সাইবার হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে।

ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ বলেন, আমরা কোনো পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না, না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি। আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে পারি না। সীমান্তে আগ্রাসন হোক বা অন্য কোনো হামলা, অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।

অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কয়েকদিন পর পাক প্রতিরক্ষামন্ত্রীর এসব কথা বললেন। খাজা আসিফ বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারত-পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। আর এরমধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা। ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে, নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্তযুদ্ধে জড়িয়েছে।

সামা টিভিকে খাজা আসিফ আরও বলেন, ভারত চায় না পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক। তিনি শঙ্কা প্রকাশ করেন, পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উসকানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর