বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা: সামনে কী ঘটতে যাচ্ছে? তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজগঞ্জ সদর থানার ওসি রায়গঞ্জে সরকারি খাসজমিতে মাটি ফেলল নাহার অ্যাগ্রো, বিপাকে এক মুক্তিযোদ্ধা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৫ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে।

ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ বলেন, আমরা কোনো পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না, না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি। আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে পারি না। সীমান্তে আগ্রাসন হোক বা অন্য কোনো হামলা, অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।

অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কয়েকদিন পর পাক প্রতিরক্ষামন্ত্রীর এসব কথা বললেন। খাজা আসিফ বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারত-পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। আর এরমধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা। ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে, নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্তযুদ্ধে জড়িয়েছে।

সামা টিভিকে খাজা আসিফ আরও বলেন, ভারত চায় না পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক। তিনি শঙ্কা প্রকাশ করেন, পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উসকানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর