বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজগঞ্জ সদর থানার ওসি রায়গঞ্জে সরকারি খাসজমিতে মাটি ফেলল নাহার অ্যাগ্রো, বিপাকে এক মুক্তিযোদ্ধা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৫ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর। গতকাল মঙ্গলবার আইসিজে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এ মামলা করেছিল।

আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগ শহরে এই আদালতের পিস প্যালেসে ১৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকরা রায় পড়া শুরু করবেন।

মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। ইসরায়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর