বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা শিবলু গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন শফিকুল ইসলাম। দুই বছরেও তেমন আয় করতে না পেরে খালি হাতে দেশে ফিরে আসেন। বেকার জীবন তখন তাঁর কাছে পরিবারের বোঝা মনে হয়েছিল। সেই শফিকুলই এখন নিজের খামারে আয় করছেন মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা, আর অন্য একজনের কর্মসংস্থানও করেছেন। শফিকুল ইসলাম (শফিক) শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও শফিকুলের বক্তব্যে জানা যায়, দেশে ফিরে সামান্য পুঁজি নিয়ে তিনি ৫০টি হাঁস দিয়ে ‘যমুনা হাঁসের খামার’ নামে খামার শুরু করেন। তিন বছর ধরে চলা এই খামার থেকে এখন তাঁর নিজের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আরও একজন সেখানে কাজ করে জীবিকা চালাচ্ছেন। শফিকুলের সাফল্য দেখে এলাকার ও আশপাশের অনেক যুবক এখন হাঁস পালনে আগ্রহ দেখাচ্ছেন।
খামার বড় করার পথে বড় বাধা পুঁজি, বলছেন শফিকুল। তাঁর অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর থেকে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য যে স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, তা প্রকৃত খামারি বা উদ্যোক্তারা পান না।
শফিকুল বলেন, আমি কম সুদে ঋণ পেলে সেই টাকায় খামার আরও বড় করতে পারতাম। তাতে আরও অনেক মানুষের কর্মসংস্থান হতো।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান বলেন, উপজেলার সব খামারিকে খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান, এ মুহূর্তে তাঁদের হাতে ঋণের কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। তবে বরাদ্দ এলে শফিকুলকে বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর