রাজধানীর লালবাগ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (১১ নভেম্বর) বুধবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিবলুর (৩০) বাড়ি লালবাগ থানাধীন এলাকায়। তিনি ঢাকা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
গ্রেফতার শিবলু মো. ফজলুল হকের ছেলে। তার মায়ের নাম জিলাতুন্নেছা। তিনি লালবাগের ৪২/২ আর অ্যান্ড ডি রোডে সামছুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে