বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ৬ রায়গঞ্জে প্রেমিক প্রেমিকা নিখোঁজ, হয়রানির অভিযোগ খালাতো ভাইয়ের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, বড় বিশৃঙ্খলা হয়নি : পুলিশ মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান চেষ্টা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নামাজ পড়ে মহাসড়কে হাটছিলেন, ট্রাক চাপায় প্রান গেল দুজনের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাম মোস্তফা (৬০) ও এক প্রতিবেশী নারী সাবিনা ইয়াসমিন (৩৩) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে মনিরুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আটটার দিকে মনিরুজ্জামানের বড় ভাই গোলাম মোস্তফা (৬০) তাদের বসতবাড়ির উত্তর পাশে বাঁশ কাটার জন্য যান। এ সময় প্রতিপক্ষ সোনা মিয়া (৫০), শহিদুল ইসলাম (৪২), মামুন (৩২) ও মালেকা বেগমসহ (৪২) কয়েকজন বাঁশঝাড়টি নিজেদের দাবি করে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে গোলাম মোস্তফাকে এলোপাতাড়ি মারধর করেন। সে গুরুতর আহত হয়। এ সময় প্রতিবেশি সাবিনা ইয়াসমিন এগিয়ে গেলে তার উপরও হামলা করে রক্তাক্ত যখম করে।
এ ব্যাপারে অভিযুক্ত সোনা মিয়া ও শহিদুলের বাড়িতে গেলে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্যা নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর