বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ৬ রায়গঞ্জে প্রেমিক প্রেমিকা নিখোঁজ, হয়রানির অভিযোগ খালাতো ভাইয়ের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, বড় বিশৃঙ্খলা হয়নি : পুলিশ মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান চেষ্টা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নামাজ পড়ে মহাসড়কে হাটছিলেন, ট্রাক চাপায় প্রান গেল দুজনের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক ও মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।

এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এদিকে সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সতর্ক রয়েছেন পুলিশ সদস্যরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর