বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে মেয়ের জামাইয়ের দূর ব্যবহার সইতে না পেরে, শাশুড়ির আত্মহত্যা

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী মরিয়ম খাতুন তার মেঝ মেয়ের স্বামী আজিজুলের দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বুধবার গভীর রাতে নিজের ঘড়ে
কাঠের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের প্রতিবেশিরা জানান, বিয়ের পর থেকেই কল্পনা ও তার স্বামী আজিজুল দীর্ঘদিন তার মায়ের বাড়িতেই বসবাস করছিল,কিন্তু গত মঙ্গলবার কথা কাটাকাটির জেরে তার স্বামী তার মাকে সিলভারের কলস ঢিল দিয়ে ঠোঁট ফাটিয়ে দেয় এছাড়া মেয়ের স্বামীর অকথ্য বকাবাজি ও  দুর্ব্যবহার সহ্য না করতে পেরে মরিয়ম খাতুন আত্মহত্যা করে।

নিহতের মেয়ে কল্পনা খাতুন জানান, বুধবার গভীর রাতে আমার মাকে শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেলে আমি চিৎকার করলে আমার বোন এবং স্বামী এসে লাশ দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু(ইউ ডি) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর