সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম হিরোইন ও একটি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম।

গ্রেফতারকৃতরা হলো— মো. রিপন (৩৬) ও মো. ফারুক ওরফে টেপা ফারুক (৪২)।

রবিবার (০২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল
শনিবার (১ আগস্ট) মীরহাজির বাগস্হ পাড়গেন্ডারিয়ায় এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫০ গ্রাম হিরোইন এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।


পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানাস্হ ৫১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইমতিয়াজ টিপুর ঘনিষ্ঠ সহযোগী রিপন

মীরহাজির বাগস্হ পাড়গেন্ডারিয়ায় বিএনপির ইউনিট কমিটির সভাপতি।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর