রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে আরও দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল, ৩১ হাজার ২৭২টি ইয়াবা এবং এ চক্রের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকালে র‍্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-২ জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ইয়াবা তৈরীর দুইটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরীর কাঁচামাল, ৩১ হাজার ২৭২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-২। আটক ব্যক্তিদের একজন ইয়াবা ডিলার এবং অন্যজন ইয়াবা তৈরির কেমিস্ট ও ডিলার। এ বিষয়ে সোমবার কেরানীগঞ্জে উদ্ধার হওয়া ইয়াবা কারখানায় সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব-১০। ওই অভিযানে ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর