রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে।’

শনিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

রবিবার (২২ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে পাপিয়া সুলতানার ফেসবুক আইডিতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা গেছে।

শনিবার দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই। আপনারা চালিয়ে যাবেন। সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে। ইনশাআল্লাহ, জয় বাংলা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর