সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায়  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিকুমরুলসহ বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মিষ্টি ও দই উৎপাদনের মেয়াদ উল্লেখ না থাকা এবং রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, সিরাজগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা ইন্সপেক্টর এস.এম. মনজুর আলম এবং উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়াও অভিযানের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ বন্ধ করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর