মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলার ‘ফাটাকেষ্ট’ ও বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি সম্মাননা। অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ডক্টর অব লিটারেচার (ডি লিট) উপাধিতে ভূষিত করতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়।

আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে মিঠুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে দেওয়া হবে ডি.এসসি উপাধি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশিষ্ট তিনজনকে সম্মান জানানোর প্রস্তাবে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে চিঠি পাঠানো হয়েছে। সমাবর্তন আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতিও শুরু হয়েছে।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অসামান্য সাফল্য অর্জন করেছেন মিঠুন চক্রবর্তী। দুই ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা।

২০২৪ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন এই অভিনেতা। এর আগে ২০২২ সালে পান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি লিট উপাধি তার অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিঠুন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর