শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি : / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর হেলমেটধারীদের হামলা ও দুজনকে তুলে নিয়ে মারধোরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে বিভিন্ন বিভাগের আরও শিক্ষার্থী সেখানে যোগ দেন। বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসংলগ্ন একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী) ও নাট্যকলা বিভাগের মিনহাজ খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে মুখে কালো কাপড় বাঁধা ও হেলমেট পরা একদল দুর্বত্ত সেখানে ঢুকে পড়ে। তারা প্রথমে মিনহাজকে রামদা দিয়ে আঘাত করেন এবং পরে ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যান।

এদিন রাত পৌনে ১২টার দিকে আল ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা। দুজনের শরীরে বেধড়ক মারধোরের স্পষ্ট চিহ্ন রয়েছে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এদিকে ঘটনার পরই বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে ভোররাত পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর