রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দিগন্ত ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শতাধিক পিঠার পসরায় মিরপুরে এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল’ এফ-৩৫ ও এফ-২২ নয়, ট্রাম্পের প্রশ্নে এফ-১৬-কে সেরা বললেন মার্কিন পাইলট জেনোয়াকে উড়িয়ে দিল ইন্টার মিলান ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, অবতরণের আগে ফিরে গেল বিমান এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা, বড় সংকটের আশঙ্কা সৌদি আরবের দিকে হুথিদের ছোড়া ৩ ক্ষেপণাস্ত্র প্রতিহত, কঠোর জবাবের হুঁশিয়ারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এফ-৩৫ ও এফ-২২ নয়, ট্রাম্পের প্রশ্নে এফ-১৬-কে সেরা বললেন মার্কিন পাইলট

অনলাইন ডেস্ক: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
-প্রতীকী ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রশ্নের জবাবে অত্যাধুনিক এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমানের পরিবর্তে এফ-১৬-কে নিজের পছন্দের বিমান হিসেবে বেছে নিয়েছেন মার্কিন বিমান বাহিনীর এক পাইলট। তাঁর মতে, বহুমুখী কার্যক্ষমতা ও পরিচালনার আনন্দের দিক থেকে এফ-১৬ অনন্য।

সম্প্রতি, থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে অবস্থানকালে মার্কিন সেনাদের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় লেফটেন্যান্ট কর্নেল ব্রেন্ট স্মিথকে এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫-এর মধ্যে কোন যুদ্ধবিমানটি তাঁর বেশি পছন্দ, তা জানতে চান তিনি।

জবাবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ৫১০তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের সঙ্গে দায়িত্ব পালনরত স্মিথ বলেন, ‘আমি সবসময়ই এফ-১৬-কে বেছে নেব।’ এমনকি অন্য কোনো যুদ্ধবিমানে যাওয়ার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন না বলে জানান।

এফ-১৬-কে ‘বিশ্বের সেরা যুদ্ধবিমান’ হিসেবে অভিহিত করে স্মিথ বলেন, এফ-২২ ও এফ-৩৫ দুটিই অত্যন্ত সক্ষম যুদ্ধবিমান। যুদ্ধক্ষেত্রে এবং বিশ্বজুড়ে এ বিমানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এফ-১৬ চালানো অনেক বেশি আনন্দদায়ক। এটি দিয়ে সব ধরনের কাজ করা যায় এবং প্রতিটি কাজই অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব।

এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘সত্যিই? তাই নাকি?’ পরে তিনি ওই স্কোয়াড্রনের সদস্যদের কার্যক্রমের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ‘আপনারা একের পর এক লক্ষ্যবস্তু ধ্বংস করছেন- লঞ্চার ধ্বংস করছেন, ক্ষেপণাস্ত্র ধ্বংস করছেন। আপনারা অসাধারণ কাজ করছেন।’

কথোপকথনের একপর্যায়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। এ সময় ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্মিথ।

ইরান সংঘাতের শুরুর তুলনায় দুর্বল হয়ে পড়েছে কি না, ট্রাম্পের এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেন, ‘অবশ্যই। আমার মনে হয়, তাদের কাছে থাকা সম্পদের ভাণ্ডার ফুরিয়ে আসছে।’

স্মিথের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমারও তাই মনে হয়।’ সূত্র: আনাদোলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর