বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম চীনে শিশুদের চেয়ে বয়স্কদের দেখাশোনায় বেশি দায়িত্ব পরিবারগুলোর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি : / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

নরসিংদীতে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে ওমর মিয়ার (১২) জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ারের ভাই জাকির হোসেনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

জানাজার আগে রাত ১১টায় নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাদরাসা মাঠে আনা হলে স্বজন, সহকর্মী ও এলাকাবাসী ভিড় করেন। পুরো এলাকায় নেমে আসে শোক।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের জানান, ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছে এবং নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে গাবতলীতে ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে দেলোয়ার, তার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে ঢামেকে পাঠানো হয়। পথে ওমর মিয়া মারা যায় এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর