রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি : / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

নরসিংদীতে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে ওমর মিয়ার (১২) জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ারের ভাই জাকির হোসেনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

জানাজার আগে রাত ১১টায় নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাদরাসা মাঠে আনা হলে স্বজন, সহকর্মী ও এলাকাবাসী ভিড় করেন। পুরো এলাকায় নেমে আসে শোক।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের জানান, ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছে এবং নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে গাবতলীতে ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে দেলোয়ার, তার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে ঢামেকে পাঠানো হয়। পথে ওমর মিয়া মারা যায় এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর