বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে বিএনপির কর্মী-সমর্থক সহ ৭০ জন জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির কর্মী-সমর্থক সহ ৭০ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার বিকেলে যমুনা চরাঞ্চল অধ্যূষিত স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ আলী আলম নবাগতদের কোলাকুলি করে স্বাগত জানান।

এসময় স্থানীয় বিএনপি কর্মী হাজী ফজল হক, আব্দুর রাজ্জাক, লালমিয়া আমিন, আব্দুল বাকী ও সোনা মিয়ার নেতৃত্বে ৭০ জন আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করে দাঁড়িপাল্লার নির্বাচনী সভায় অংশ গ্রহন করে।

স্থল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লিয়াকত আলী যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এদের কারও বিএনপির কোন পদবী নাই বলে জানিয়েছে স্থল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারী।


এদিকে নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম। এ সময় এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, চৌহালী উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ মোঃ ছালেহ ,বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগদানকারী নেতা-কর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতার সেই আদর্শ দলে আর নেই। এছাড়া নীতি ও কর্মকান্ড কোরআন-হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে আমরা ব্যথিত। তাই ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর