বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কদমতলীতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে আহত ফার্নিচার দোকান কর্মচারী মো. শাহিন বেপারী (৩১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের ৩ নং ওয়ার্ডে মারা যান তিনি।

শরিয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে শাহিন। বর্তমানে জুরাইন এলাকায় থাকতেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক  বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকার ডলফিন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিন স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর