শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড : পুড়েছে দেড় হাজার ঘর

অনলাইন ডেস্ক: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়েছে বলে জানিয়ে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান,ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে। কেউ হতাহত হয়েছে- এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে ঠাঁই হয়েছে বহু পরিবারের।

সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্তরা পরিবার-পরিজন নিয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকেই নিজেদের ঘরের ধ্বংসস্তূপে ফিরে সামান্য যা অবশিষ্ট আছে তা সংগ্রহের চেষ্টা করছেন। কারও কারও হাতে কেবল অর্ধদগ্ধ কিছু কাপড়, ভাঙা জিনিসপত্র- আর কিছুই নেই। চারদিকে কেবল ধ্বংসস্তূপ, কংক্রিট, টিন আর পোড়া কাঠের গন্ধ- আগুন তাদের প্রায় সবকিছুই গ্রাস করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর