বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ
লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার,অতঃপর

নোয়াখালী প্রতিনিধি: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫



চট্রগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় ৫শত পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত.আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এ সুযোগে তার সাথে মাদক পাচার চক্রের সাথে সখ্যতা গড়ে উঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িতে পড়েন তিনি। চট্রগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগ্রামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর