বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযান, পিস্তল-মাদকসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন— আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) ও মো. সোহেল (২৮)। এর মধ্যে মো. সোহেল শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল বাহিনীর ম্যানেজার হিসেবে পরিচিত বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পে স্থানীয় তিনটি কুখ্যাত গ্যাং— চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। এরপর গতকাল ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত হয়। এরপর রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ইতালির তৈরি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য র‍্যাব-২ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নিধনে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল সন্ধ্যায়ও মোহাম্মদপুর থানা পুলিশ এ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২০ জন অপরাধীকে গ্রেফতার করেছে। আমাদের এরকম যৌথ অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর