বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা আইন উপদেষ্টার

অনলাইন ডেস্ক: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন  সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউমান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।

ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি। যদি পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশী মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর