শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া ও সিলেটে সড়কে ঝরল ১৫ প্রাণ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেফতার ১ বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর শহরের বিজয় সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।


তোপধ্বনির পর জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বে পুলিশ প্রশাসন, র‍্যাব, আনসার-ভিডিপি, জেলা মুক্তিযোদ্ধা দল, এলজিইডি, সমবায় অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, বিআরটিসি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ফুলেল শ্রদ্ধা জানান।


এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশুরাও অংশগ্রহণ করে।


শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর