শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ
নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচিতে অষ্টকালীন লীলা কীর্তন

নিজস্ব প্রতিবেদক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫


ভারত ও বাংলাদেশের কীর্তনিয়াদের নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী (আদালতপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।

এদিকে ১২ ডিসেম্বর অনুষ্ঠান শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। 

অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহা বলেন, ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ২ টি ভারতীয় কীর্তনীয়া দল দুটি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন।

এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন ভারতের শ্রী পলাশ রায় নবদ্বীপ ও ভারতের কলকাতার কৌশিক ব্যানার্জী, দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন নাটোরের শ্রীমতি সুবর্ণা রানী সরকার ও দিনাজপুরের কুমারী অর্পিতা সরকার (মনা)। 

এবার এ অনুষ্ঠানে জেলাসহ আশপাশের জেলার প্রায় চার হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনীতি, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহন করে।

বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা বলেন, এখানে দেশ ও দেশের বাইরে থেকে কীর্তনীয়া দল আশায় বেলকুচি ও জেলার আশপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর