বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে বিধবাকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটে বিধবাকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ। জেলার কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের দুর্ধর্ষ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ এক দুর্বৃত্ত  ওই নারীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২০২৫) গভীর রাতে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বিধবার নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী শাহানা বেগম বলেন, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেরে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তারা ঘরে ঢুকে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে পালিয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিধবা ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দাবি করেছেন, তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করবেন বলেও আমাদের জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর