মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীলফামারীর ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি : / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্প মালিককে ৬০ হাজার টাকা জরিমানা ও তিনটি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর)দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ও নাউতারা ইউনিয়নে জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে অবৈধ পেট্রোল পাম্প তিনটি বন্ধ করে দেন।এ সময় পাম্পে ব্যবহৃত ডিসপেন্সার মেশিন,২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চার ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।একিসাথে তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ডিসপেন্সার মেশিন গুলো জব্দ করা হয়। এ সময় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের প্রতিনিধি অশোক কুমার দাস, বিএসটিআই ইন্সপেক্টর নাসির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি বদরুল ইসলাম ফকির, নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর