বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাহিনী প্রধানের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) বাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাইকা প্রতিনিধি দল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে দক্ষতা উন্নয়নভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এসময় বাহিনীর ৬০ লক্ষাধিক সদস্যের আর্থসামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং আয়বর্ধক কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানের সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বাহিনীর মহাপরিচালক জাইকাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে আইসিটি ও অন্যান্য খাতে জাইকার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রান্তিক সদস্যদের জীবনমান উন্নয়নে নতুনভাবে চালু করা “সঞ্জীবন প্রকল্প” সম্পর্কে জাইকা প্রতিনিধি দলকে অবহিত করেন।

এছাড়াও বাহিনীর চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে বাহিনীর সদস্যরা জাপানের শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বলে উভয় পক্ষ মত প্রকাশ করে।

এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও জাইকার মধ্যকার পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর