শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই ঐ শক্তির টার্গেটে পরিনত হবে- রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই ঐ শক্তির টার্গেটে পরিনত হবে। আর এই টার্গেট বাস্তবায়ন করার জন্য তাদের যারা দোসর পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় লুকিয়ে আছে, তারা সম্মিলিতভাবে এই হত্যার সাথে জড়িত।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি বয়সে তরুন হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। যারাই ভারতের আধিপত্য বাদের বিরুদ্ধে কথা বলে, তাকেই তারা শত্রু ভাবে। ভারতের মনে কষ্ট আছে, জুলাই বিপ্লবের পর তারা আর বাংলাদেশকে পূর্বের মত ব্যাবহার করতে পারছে না। শুধুমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারনেই জামায়াতের সাবেক আমিরসহ কেন্দ্রীয় নেতাদের পরিকল্পিতভাবে বিচারের নামে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার তিব্র সমালোচনা করে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, আপনি বলছেন ৩’শ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত। একজন প্রার্থীর জীবন রক্ষা করতে পারেন না, আর আপনি বলেন, ৩শ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত। কার জন্য নির্বাচন করতে চান, কি করতে চান সব খবর আছে। জেনে রাখেন বাংলাদেশের মাটিতে আর ঐ স্টাইলের নির্বাচন হতে দেবে না জনগন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর