শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কম দামে বাজারে আসছে আইফোন, পাবেন যেদিন থেকে ‘আমার কাজের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি’ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি গাজী জালাল, সচিব আজিজা আক্তার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে উদ্দীপনের উদ্যোগে  দুঃস্থ ও অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে চারশ ৬৫ জন দুঃস্থ, অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার  মুসলিম এইড ও এমএইউএসএ এর সহযোগিতায় উদ্দীপন কাজিপুর শাখার  আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।  প্যাকেজ আওতায়  প্রতিজন উপকারভোগী পেয়েছেন উন্নতমানের একটি কম্বল, শিশুদের ও বড়দের জন্যে চারটি সোয়েটার, চারটি মাংকি ক্যাপ, চারসেট মোজা এবং চারটি করে পেট্রোলিয়াম জেলি। বিতরণের উদ্বোধনকালে   ইউএনও বলেন, “দাতা সংস্থা বাংলাদেশ সরকারকে দেয়া এই মানবিক সহায়তা উপজেলার কাজিপুর সদর ও চালিতাডাঙ্গা ইউনিয়নের শীতার্তদের কাজে আসবে। আমি মুসলিম এইডসহ  বিতরণকারী সংস্থার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ”
বিতরণকালে উপস্থিত ছিলেন উদ্দীপন এর সোস্যাল ডেভেলপমেন্ট এর ফোকাল পারসন শফিউল্লাহ. সিনিয়র সহকারী পরিচালক মাহবুব আলম, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক সুমন, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, মুসলিম এইড এর এডুকেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর শাহ ওয়ালি উল্লাহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর