রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে পাট চাষিদের দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বস্ত্র ও পাট মন্ত্রালয়ের  আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ  শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজিপুরে পাট বীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর কাজিপুর উপজেলা প্রশাসন ও  পাট উন্নয়ন কর্মকর্তা কার্যালয় কাজিপুর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন সিরাজগঞ্জ   জেলা পাট উন্নয়ন  কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর তালুকদার । সভাপতিত্ব  করেন কাজিপুর  উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ।
অনলাইনে যুক্ত  থেকে বক্তব্য রাখেন   পাট অধিদপ্তর ঢাকার অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার।
স্বাগতিক বক্তব্য রাখেন উপ-সহকারী পাট উন্নয়ন  কর্মকর্তা মাসুদুর রহমান। আর ও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি সিরাজগঞ্জ মো.শফিকুল ইসলাম, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর এর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর  উপজেলা-সহকারী পাট উন্নয়ন  কর্মকর্তা মাহিদুল ইসলাম।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ” কৃষিকাজে এবং কৃষকের দিক বিবেচনা করে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে সরকার । বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে সব চেয়ে বড় শক্তি এই কৃষি সেক্টর।  দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের  বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কৃষক তৈরি করতে পারলে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে।”
  পাট চাষিদের মধ্যে বক্তব্য রাখেন সুজন  মিয়া ওআমিনুল  । প্রশিক্ষণে  অংশ নেয় উপজেলার ৭৫ জন পাট চাষি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর